শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৩

আমার বাবা আমার গুরু

আমার বাবা আলহাজ মুফতি মাওলানা আবদুল কাদের।১৯৬২ সালে কচুয়ার এক সম্ভ্রান্ত ইসলামী আদর্শে বিশ্বাসী পরিবারে জন্মগ্রহন করেন।তার প্রাথমিক শিক্ষা হতে শুরু করে শিক্ষা জীবনের শেষ পর্যন্ত ইসলামী শিক্ষায় শিক্ষিত হন।দাখিল,আলিম,ফাজিল পরিক্ষায় সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি তৎকালীন সময়ের শ্রেষ্ঠ মাদরাসা সৈয়দপুর আলিয়া মাদরাসা ও ঢাকা আলিয়া মাদরাসা হতে যথাক্রমে কামিল(হাদিস) ও কামিল(ফিকহ) ডিগ্রি লাভ করেন।


১৯৮১ সালে মুরাদনগর ডি.আর.সরকারী উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন।বর্তমানে সিনিয়র সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।তার পাশাপাশি ১৯৮৩ সাল হতে মুরাদনগর উপজেলা পরিষদ মসজিদে খতিব ও প্রধান ইমাম হিসেবে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।এছাড়াও তিনি কুমিল্লা উত্তর এলাকায় স্বনামধন্য ইসলামী বিশ্লেষক ও বক্তা হিসেবে সুপরিচিত

আমার আমি

আমি মুনতাসির মাহমুদ।
১৯৯০ সালের ১৩ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার জন্মগ্রহন করি।আমার আগে আমার এক বোন জন্ম হয়েই মারা যায় এবং একজন জীবিত আছেন।যার কারনে পরিবারের প্রথম ছেলে হওয়াতে সবার আদর ভালোবাসাটা একটু বেশিই পেয়েছি। ধারাবাহিকতার সাথে আমি আমার শিক্ষাগত জীবন অন্যান্য অর্জন ও সাংগঠনিক ধারনা তুলে ধরবো।
১৯৯৫ সালে প্রাথমিক শিক্ষা গ্রহনের জন্য মুরাদনগর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছোট ওয়ানে ভর্তি হই।আমরা তখন প্রাক-প্রাথমিককে ছোট ওয়ান বলতাম।তাই এখনো এই নামটাই বললাম।
২০০০ সালে প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উপজেলায় ২য় স্থান অধিকার করি।আমাদের সময়েই সর্বপ্রথম সমাপনী পরিক্ষা চালু হয়।
২০০১ সালে ধামঘর এস কে সিনিয়র মাদরাসায় আবার ৫ম শ্রেণীতে ভর্তি হই।এখানেও প্রাথমিক বৃত্তি অর্জন করি।
পরবর্তীতে ২০০৪ সালে মাদরাসা বোর্ড হতে ৮ম শ্রেণীতে সাধারণ বিভাগে বৃত্তি লাভ করি।
২০০৫ সালে দেশ সেরা তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ভর্তি হলেও অসুস্থতাজনিত কারনে আবার আগের মাদরাসায় ফিরে এসে ২০০৭ সালে দাখিল পরিক্ষায় এ+ পাই।
২০০৭ সালে আবার দেশ সেরা তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় ভর্তি হই এবং ২০০৯ সালে আলিম পরীক্ষায় এ+ পেয়ে সারা দেশে ২য় স্থান অধিকার করি।
২০০৯ সালে প্রাচ্চ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ২০১৪ সালে মাস্টার্স পরীক্ষা দেই।
বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএ অদ্ধয়ন করছি।
২০০৪ হতে ২০০৭ পর্যন্ত ছাত্র রাজনীতির সাথে সক্রিয় থাকলেও বর্তমানে রাজনীতি হতে সতর্কতা পরিমাণ দূরে অবস্থান করছি।

এছাড়া ২০০১ সাল হতে বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কাজের সাথে জড়িত আছি।